জামায়াতের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা

১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ AM
জামায়াতের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনায়

জামায়াতের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনায় © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু আমরা এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি। আমরা বার বার হোঁচট খাচ্ছি, স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ নিয়ে ভাগাভাগি করছি। একেকজন একেক সময়ে স্বাধীনতার অ্যাজেন্ট দাবি করছেন। কিন্তু ঘটনা পর্যালোচনায় দেখা যায়, তাদের অনেক তৎপরতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে।

তিনি বলেন, যদি আপনার তৎপরতা স্বাধীনতার পক্ষে প্রমাণিত না হয় তাহলে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারেন না। জুলাই বিপ্লব-পরবর্তী দখলদারি ও চাঁদাবাজি তিনি বিষয়ে বলেন, ২৪-এর জুলাই-আগস্ট বিপ্লবে যারা জড়িত ছিলো না, যাদের নেতারা বলেছিলেন যে এ আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই এটা ছাত্রদের আন্দোলন। তারা এখন সবকিছু দখল করা শুরু করেছেন এবং টেম্পো স্ট্যান্ড পর্যন্ত দখল করেছেন। পাহাড়ের অধিবাসীরা বিক্রির জন্য বিভিন্ন ফলমূল সমতলে নিয়ে আসেন ও তারা ছোট ছোট খাঁচায় রেখে এগুলো বিক্রি করেন, তাদের থেকেও নাকি খাঁচা প্রতি ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়।

তিনি বলেন, ৫ আগস্টের পর যারা দখলদারিত্ব কায়েম করেছেন, জোর করে চাঁদা নিয়েছেন, বালু মহাল ও মৎস্য প্রকল্প দখল করেছেন, বাজারের ইজারা পাওয়ার পরেও জোর করে ৩০ থেকে ৪০ শতাংশ চাঁদা নিয়েছেন তারাই হচ্ছেন স্বাধীনতাবিরোধী। আগামী নির্বাচনে তাদের প্রতিহত করতে হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের বিপ্লবের শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর আমির মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন আমির মাওলানা সিরাজুল ইসলাম, খৈয়াছরা ইউনিয়ন সভাপতি হাফেজ একরামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাকিব হোসেন, শহর সভাপতি শরীফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা বক্তব্য রাখেন।

ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9