জোট ও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় বিএনপি, সন্ধ্যায় বৈঠক

১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © টিডিসি সম্পাদিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক ও জোটের দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই জট কাটাতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপির সাথে বৈঠকে বসছে যুগপৎ আন্দোলনের শরিক ও জোটে থাকা দলগুলো।

যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবিসি বাংলাকে বলেন, বিএনপি আন্দোলনের সময় তার সঙ্গে থাকা দলগুলোকে অবমূল্যায়ন করছে কি না, তারা জোটবদ্ধ অবস্থায় থাকতে চায় নাকি একলা চলো নীতিতে অগ্রসর হচ্ছে এই বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন।

আর এই কারণেই গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ এবং গণফোরামসহ অন্য দলগুলো বিএনপির সঙ্গে আলোচনায় বসছে বলে জানান মি. হক।

তিনি বলেন, জোটের শরিকদের জন্য তো খুব বেশি আসন দেখা যাচ্ছে না। এটি নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে। এগুলো সমাধান করার জন্যই মূল আজকের আলোচনা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দুই দফায় ২৭২টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলো জোট ও শরিক দলের জন্যই রাখা হয়েছে কি না এ নিয়েও স্পষ্ট বক্তব্য দেয়নি বিএনপি।

যদিও আন্দোলনের শরিক এবং জোট দলগুলোকে সাথে নিয়েই এগোনোর কথা অতীতে একাধিকবার বলেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সুত্র: বিবিসি বাংলা

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9