বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতে বাধ্য করব: কাজী আলাউদ্দীন

১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ AM
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কাজী মো. আলাউদ্দীন

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কাজী মো. আলাউদ্দীন © সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ কাজী মো. আলাউদ্দীন বলেছেন, ৫ আগস্টের পর তার নামে কোনো অভিযোগ নেই। এ সময় বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের সেই টাকা ফেরত দিতে বাধ্য করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দীন বলেন, জুলাই আন্দোলনে ৩ আগস্ট আমি নেতৃত্ব দিয়েছি, ৫ আগস্ট বিজয়ের মিছিল করেছি। ৫ আগস্টের পর আমার গায়ে সামান্যতম কোনো কেলেম বা কালির দাগ নেই। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে কেউ আমার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই–বোনের কাছ থেকে এক টাকাও চাঁদা নিয়ে থাকে, তারা তা ফেরত দেবে। আমি ফেরত নিয়েই ছাড়ব, ইনশাআল্লাহ।

বৈঠকে সাবেক সাংসদ তার আগের মেয়াদে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, সাবেক শিক্ষক তারকনাথ, মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুলাল চন্দ্র ঘোষ, সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উদ্বব মন্ডল।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950