এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ PM
ইনসেটে মৃত হারুনুর রশিদ

ইনসেটে মৃত হারুনুর রশিদ © সংগৃহীত

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠক চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক বিএনপি নেতা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে। মৃত হারুনুর রশিদ (৬৩) লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলার রাজিবপুর নোয়া বাড়ির এই বাসিন্দা পেশায় ছিলেন কৃষক। এ আসন (লক্ষ্মীপুর-৩ (সদর) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির।

এ বিষয়ে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় নারীদের নিয়ে একটি উঠান বৈঠকের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার পর পরই শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রয়াত হারুনুর রশিদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নারীদের নিয়ে নির্বাচনি উঠান বৈঠক করেন। সভা চলাকালে হারুন খুব সম্ভবত মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন। হাসপাতাল নেওয়ার পথেই তিনি মারা যান।

বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুনের দলের প্রতি অনেক ত্যাগ, শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে আছি।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬