এনসিপি-এবি পার্টিসহ তিন দলের নতুন জোটের আত্মপ্রকাশ

০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ PM
নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান

নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোটের ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই জোটের আত্মপ্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই এই জোটের যাত্রা শুরু।

গণ-অধিকার পরিষদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নতুন এই জোটে তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। তবে আয়োজকরা জানান, আরও কিছু রাজনৈতিক দল শিগগিরই এই জোটে যুক্ত হতে পারে। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬