ঢাকা-৮ আসন

সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি

০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ PM
সাদিক ও হাদি

সাদিক ও হাদি © টিডিসি সম্পাদিত

ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা মো. আবু সাদিকের (সাদিক কায়েম)। যদিও ইসলামী ছাত্রশিবির গুঞ্জনটি উড়িয়ে দিয়েছে।

এদিকে, একই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি জানিয়েছেন, ঢাকা-৮ আসনে সাদিক কায়েম নির্বাচন করলে তার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে। আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে ওসমান হাদি বলেন, সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। সাদিকের জন্য অনেক দোয়া।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক জনতার জোয়ার-ই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9