অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন আলী আহসান জুনায়েদ-সাদিক কায়েমও

০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ AM
আলী আহসান জুনায়েদ ও সাদিক কায়েম

আলী আহসান জুনায়েদ ও সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

ইউনাইটেড পিপল’স বাংলাদেশ (আপ বাংলাদেশ)'-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ একাধিক বাংলাদেশি তরুণকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) মহিউদ্দিন খানকেও আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন: অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ

জানতে চাইলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলাদা আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানতে পেরেছি। আমরা যারা আমন্ত্রণ পেয়েছি তারা সবাই বসবো। তারপর জানা যাবে আমন্ত্রিতদের সংখ্যা।

এ বিষয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আপ বাংলাদেশ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল আলোচনার জন্য ইনভাইটেশন পেয়েছি।

এদিকে তাদের ইনভাইটেশনের চিঠিতে বলা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের ক্ষেত্রে ছাত্র-জনতার গণআন্দোলনে আপনাদের নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

এতে আরও বলা হয়, প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে বিভিন্ন নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। 

অক্সফোর্ড ইউনিয়ন তার পুরো সফর সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে বলে চিঠিতে জানানো হয়।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬