শরিকদের কত আসন ছাড়বে, জানাল বিএনপি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

এদিকে, বাকি থাকা ২৭টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।

তিনি আরও বলেন, ৩০০ আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয় ২৪/২৫টির মতো থেকে যাবে। আমরা আমাদের যে অ্যালায়েন্স (শরিক) রয়েছে এসব তাদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের দুই-একটি আসনে সামনে ডিসিশন (প্রার্থী পরিবর্তন) হবে। সেগুলো আমরা পরে ঘোষণা করব।

আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬