যুক্তরাজ্য ও চীনা ডাক্তারদের সাথে আলাপ হয়েছে, খালেদা জিয়া ঘুরে দাঁড়িয়েছেন: ডা. জাহিদ

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ PM
ডা. এ জেড এম জাহিদ হোসেন

ডা. এ জেড এম জাহিদ হোসেন © সংগৃহীত

যুক্তরাজ্যের ডাক্তার ও চীনের ডাক্তারদের সাথে আলাপ হয়েছে। আমরা আল্লাহর রহমতে আশাবাদী ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর অশেষ রহমতে ঘুরে দাঁড়িয়েছেন, এবারও ইনশাল্লাহ উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় স্থায়ী কমিটি ও মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা জানতে চাইলে জাহিদ বলেন, আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিকেল বোর্ড গতকাল তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছেন। ফিজিক্যালি দেখেছেন উনাকে যুক্তরাজ্য ও চীনের ডাক্তারগণ। 

ডা. জাহিদ বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই,  দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে যদি সব কিছু ঠিক থাকে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে মাধ্যমে উনাকে আজকে মধ্যরাতে পরে অথবা আগামীকাল সকালের ভেতরে ইনশাল্লাহ যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে একটি নির্ধারিত হসপিটাল ঠিক করেছি  সেখানে আমরা উনাকে নিয়ে যাবো।

তিনি বলেন, উনার যাওয়ার সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং বাইরের দুই জন চিকিৎসক উনার সাথে থাকবেন। যাতে উনার যাত্রাপথে কোনো ধরনে প্রতিকূলতার মধ্যে সুস্থভাবে বিমানে চিকিৎসা দেয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্য রাতের পরে অথবা আগামীকাল ভোরের মধ্যে উনাকে দেশের বাইরে নিয়ে যাবো মেডিকেল বোর্ডের পরামর্শ ক্রমে।

অধ্যাপক জাহিদ বলেন, আমরা দেশবাসীসহ দেশের বাইরে হাজার-লক্ষ মানুষের কাছে দোয়া চাই। যারা এতো দেশনেত্রীর সুস্থতায় দোয়া করেছেন। সেজ্য আমরা কতৃজ্ঞ। আপনাদের  এই দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,তার সধর্মিনী জুবাইদা রহমান এবং উনার কণ্যা জায়মা রহমান, দেশনেত্রীর ছোট ছেলের সহধর্মিনী সৈয়দা শামিলা  রহমানসহ তাদের দুই কণ্যা জাফিয়া ও জাহিয়া রহমান, উনার ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের আত্বীয় স্বজনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীকে কৃতজ্ঞা জানাই।

অন্তবর্তীকালীন সরকারেরর প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাগণ, সেনা বাহিনীসহ তিন বাহিনী প্রধান, আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী , পররাষ্ট্র মন্ত্রণালয়, এভারকেয়ার হাসপাতালের কর্তপক্ষ, চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারি, চীন, রাশিয়া,, কাতার, সোদি আরব, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান দূতাবাসের সব ধরণের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।  লন্ডন নিতে কাতারের আমীরের দেয়া রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে রওনা হবে আজ বৃহস্পতিবার মধ্য রাতের পর অথবা কাল শুক্রবার সকালে।

চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9