খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৮ PM
খালেদা জিয়া ও শাহবাজ শরিফ

খালেদা জিয়া ও শাহবাজ শরিফ © সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে পাকিস্তান দূতাবাস থেকে চিঠিটি পাঠানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি মিডিয়া সেল পেজ থেকে চিঠির ছবি শেয়ার করা হয়। চিঠিটি গতকাল লেখা হয়।

চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে শেহবাজ শরীফ লিখেছেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।

বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনবিদিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকারও আমরা গভীরভাবে মূল্যায়ন করি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আপনি দ্রুত সুস্থ হয়ে সম্পূর্ণ সুস্বাস্থ্যে ফিরে আসেন, যাতে আপনার দল ও আপনার মহান জাতির জন্য শক্তি ও প্রেরণার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬