ক্ষমতায় এলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেব: জামায়াত প্রার্থী

২৯ নভেম্বর ২০২৫, ০৭:৩০ PM
চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামি ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মাওলানা জহিরুল ইসলাম

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামি ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মাওলানা জহিরুল ইসলাম © সংগৃহীত

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের পুনর্বহাল এবং সব বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। ক্ষমতায় গেলে এ দাবি পূরণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার ওই সভার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

সভায় মাওলানা জহিরুল ইসলাম ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার সমালোচনা করে বলেন, ইচ্ছাকৃতভাবে ব্যাংককে বিতর্কিত করতে একটি মহল তৎপর। যারা অন্যায়ভাবে কর্মীদের রিজিকে আঘাত করেছেন, তারা নিজেরাও কোনো না কোনোভাবে এর বিচার পাবেন।

তিনি আরও বলেন, কর্মীদের সম্মানহানি কিংবা সম্পদ নষ্ট করার মতো সিদ্ধান্ত যারা নিয়েছেন, আল্লাহই তাদের বিচার করবেন। চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময়টি পরিচালনা করেন বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদুল মোস্তাফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ।

মতবিনিময় সভার বক্তব্য সম্পর্কে জানতে মাওলানা জহিরুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বক্তব্য ঠিক আছে, সত্যিই এটি বলেছি। ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের যারা অবিচারের শিকার হয়ে চাকরি হারিয়েছেন, তাদের পুনর্বাসনের চেষ্টা করব।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950