ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
ইয়াবা সেবন করছেন ছা্ত্রদল নেতা সামিউল ইসলাম নাহিদ

ইয়াবা সেবন করছেন ছা্ত্রদল নেতা সামিউল ইসলাম নাহিদ © ভিডিও থেকে সংগৃহীত

বগুড়ায় এস এম সামিউল ইসলাম নাহিদ নামে এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম এস এম সামিউল ইসলাম নাহিদ। তিনি সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের ‍সিনিয়র যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে ছাত্রদল নেতা সামিউল ইসলাম নাহিদকে একজন ইয়াবা সেবনে সহেযোগিতা করছেন। তবে যে ব্যাক্তি নাহিদকে ইয়াবা সেবনে সহযোগিতা করছিলেন তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভিডিও দেখেছি। এ ঘটনায় নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা এস এম সামিউল ইসলাম নাহিদের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে মাদক সেবন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামিয়উল ইসলাম নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ নোটিশে স্বাক্ষর করেন।

নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখার অধীনস্থ সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্ৰীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now