বিএনপির ৭-১৩ ডিসেম্বর কর্মসূচির মধ্যেই কি দেশে ফিরবেন তারেক রহমান

২৭ নভেম্বর ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৫৩ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ফটো

গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি চলবে আসন্ন ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে, ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা মোতায়েন পরিকল্পনার সার্বিক প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে।

এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ডিসেম্বরের মধ্যভাগের আগে দেশে ফিরতে পারেন বলে মনে করছে দলীয় একাধিক সূত্র। দেশে ফেরার পরপরই তিনি ভোটার হবেন আশা করছেন নেতাকর্মীরা। এ প্রসঙ্গে আজ সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ যা-ই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার সাথে সাথেই দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজধানীর গুলশান এভিনিউয়ে একটি ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ওই সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়ার বর্তমান বাসভবন ফিরোজার পাশে এই দুইতলা বাড়িটি সম্পূর্ণভাবে সংস্কার ও সজ্জিত করা হয়েছে। ৩২ কাঠা জমির ওপর নির্মিত এই বাড়িটি ১৯৮১ সালে সরকার খালেদা জিয়াকে দিয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পাঁচটি ভিন্ন মামলায় দণ্ডিত হন এবং তার বিরুদ্ধে প্রায় ১০০টি মামলা করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পান। বর্তমানে তার বিরুদ্ধে কোনো পেন্ডিং মামলা নেই।

ছয় দিনব্যাপী বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে-৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ ডিসেম্বর ছাত্রদল আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া ১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ১১ ডিসেম্বর বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ ডিসেম্বর বিএনপি আয়োজনে সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। যদিও সব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।

বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে আবাসন সংকট নিরসনের দাবি ছাত্রশিবিরের
  • ১১ মে ২০২৬
আড়াই বছরের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া…
  • ১১ মে ২০২৬
ময়মনসিংহে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
  • ১১ মে ২০২৬
ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ১১ মে ২০২৬
ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোস্ট, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9