তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট-বল বিতরণ

২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ PM
ব্যাট ও বল বিতরণ

ব্যাট ও বল বিতরণ © সংগৃহীত

আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে অনাড়ম্বরপূর্ণ কিন্তু আনন্দঘন এক অনুষ্ঠানে খুদে ক্রিকেটারদের মাঝে মোট ৬১টি ব্যাট ও বল বিতরণ করা হয়েছে। “ক্রীড়া উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি” শীর্ষক এ আয়োজনে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কর্মসূচির সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত।

সঞ্চালনায় ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কলামিস্ট-রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলা, ইতিবাচক চর্চা ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে খুদে ক্রিকেটারদের হাতে ব্যাট ও বল তুলে দেওয়া হলে পুরো মাঠে ছড়িয়ে পড়ে আনন্দের উল্লাস।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬