হাদির মুখের ভাষা নিয়ে নীলা ইসরাফীলের পোস্ট, পাল্টা জবাব হাদির

২৩ নভেম্বর ২০২৫, ০৫:০২ PM
শরিফ ওসমান হাদি ও নীলা ইসরাফীল

শরিফ ওসমান হাদি ও নীলা ইসরাফীল © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি’র মুখের ভাষা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক এনসিপি এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। এদিকে তার ওই পোস্টের মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন হাদি। 

শনিবার (২২ নভেম্বর) ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন,  ‘যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?’ তিনি আরও বলেন, ‘নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার।’

তিনি লেখেন, ‘দেশের ট্র্যাজেডি এখানেই, অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়। সংসদে বসে নীতি ঠিক করবে যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তা হিসাব করার জন্য কেউ গণিত জানার দরকার পড়ে না।’

এদিকে তার এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন হাদি। মন্তব্যের ঘরে তিনি লেখেন, সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন- আমি যেন আপনার কাছ থেকে সভ্যতার একটা স্পেশাল প্রশিক্ষণ নেই৷ আপনি চাইলে এটা বিদেশেও হইতে পারে। ইলিয়াস সাহেবসহ অনেকেই স্পন্সর করতে রাজি আছেন। আপনি যদি একটু দয়া করতেন প্লিজ... 

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬