শিবিরের ওপর হামলা করে ছাত্রদল পার পেয়ে যাওয়ার কোনো কারণ দেখছি না: সাদ্দাম

২৩ নভেম্বর ২০২৫, ০৪:১২ PM
শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম

শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম © টিডিসি ফটো

ছাত্রদলের শুভবুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে এবং লাল কার্ড দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এর আগে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম।

সাংবাদিকদের নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‌ছাত্রদল যদি যাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলো থেকে তাদের লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা। ছাত্রদল পুরোনো সন্ত্রাসী বন্দোবস্ত কর্মকাণ্ডের দিকে তারা যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে পার পেয়ে যাওয়ার কারণ নেই। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু তাদের যদি শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকেই সেইভাবেই জবাব দেবে।

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন আল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

রেজিস্ট্রেশনের মাধ্যমে কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র আল-কুরআন ও ইসলামী বইসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে ছাত্রশিবির।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬