‘নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’

২২ নভেম্বর ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ১০:৫২ PM
চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে সাংবাদিকদের ব্রিফ করেন ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। কিন্তু আমরা কোনো সংকট তৈরি হতে দেব না। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সফরকালে নগরের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে হেলিকপ্টার করে চকবাজারের প্যারেড মাঠে অবতরণ করেন তিনি।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি-না? এই প্রশ্নে জামায়াতের আমির বলেন, ইনশাআল্লাহ নির্বাচন হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছি না। কারণ এটা সম্ভব নয়। আমরা অবাস্তব কোনো দাবিতে বিশ্বাস করি না। আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

নির্বাচনকেন্দ্রিক কোনো জোট করা হবে না জানিয়ে তিনি বলেন, কোনো জোট করব না, তবে অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ।

চট্টগ্রামের সব আসনে জামায়াত প্রার্থীর জয়ের জন্য কোনো বার্তা আছে কি-না? এমন প্রশ্নে তিনি বলেন, আমি চট্টগ্রামের সব আসনে জামায়াতের প্রার্থী জয়ের কোনো বার্তা দেব না, আমি জনগণের বিজয়ের বার্তা দেব। আমি জামায়াতের বিজয় চাচ্ছি না, আমি জনগণের বিজয় চাচ্ছি।

পিআর নিয়ে জামায়াতে ইসলামীর দাবি অব্যাহত আছে জানিয়ে আমির ডা. শফিকুর রহমান বলেন, পিআরের দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি, পিআর আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

এদিকে গতকাল শনিবার চট্টগ্রাম সফরকালে বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নগরের আকবরশাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদরাসায় বার্ষিক মাহফিলে প্রধান অতিথি ছিলেন। 

এরপর তিনি সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। পূর্বনির্ধারিত এসব কর্মসূচি শেষে গত রাতে বিমানযোগে তাঁর ঢাকা যাওয়ার কথা রয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950