তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কুরআন বিতরণ

২০ নভেম্বর ২০২৫, ০৬:৪১ PM
ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে কুরআন বিতরণ

ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে কুরআন বিতরণ © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে খতমে কুরআন, দোয়া, মিলাদ ও পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আজিমপুরস্থ হযরত ইবনে মাসউদ রা. হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক নিজ উদ্যোগে ৬১ জন গরিব ও এতিম শিক্ষার্থীর মাঝে ৬১ কপি পবিত্র কুরআন শরীফ উপহার দেন। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনায় কুরআন খতম, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ছাত্রদল নেতা তারিক নিজে পুরো আয়োজনটি তদারকি করেন এবং শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ তুলে দেন।

তিনি বলেন, তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তাঁর ৬১তম জন্মদিনে আমাদের এই ছোট আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার নেতৃত্বে দেশের মানুষ আবারও ন্যায়বিচার ও অধিকার ফিরিয়ে পাবে-এ বিশ্বাস আমরা রাখি। আজকে এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণের মাধ্যমে আমরা তার প্রতি শুভকামনা ও দোয়া নিবেদন করছি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পবিত্র কুরআন পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন। সামগ্রিক আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস ও নাজমুস সাকিব, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, কর্মী তারিফউল্লাহ, আরেফিন সুলতান ও জোবায়ের আহম্মেদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য মো. আয়াজুর রহমান, সামি মাহমুদ সাদাফ, মাহমুদুল হাসান ও সাফওয়ান সাব্বির, শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, তাহমিদ হুমায়ুন তানিম, কর্মী যাররাফ রহমান রাশহা, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল, হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকত, ফজলুল হক মুসলিম হলের সদস্য হামিম তাশরিফ আবির, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মো. সামি ও বিশ্ববিদ্যালয় এবং হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাদ, মুজতবা তাহমিদ মুবিন, মো. নাজমুল হক, মো. তানভিরুল ইসলাম, মহানগর দক্ষিণের মো. জুবায়ের হোসেন ও মো. ফাহাদ হোসেন, মহানগর পূর্বের মো. জাহিদ হাসান, মো. সোয়াইবুল ইসলাম রেম্পি, মুন্তাসির হাসনাত, মহানগর পশ্চিমের মো. মাহমুদুল হাসান, তেঁজগাও কলেজের রিমন রায়হান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাকিব হোসেন সৌরভ, আরাফাত হোসেন, ওসমান গণি, জামান মোল্ল্যা, শফিকুল ইসলাম বাবু, রুমান বেপারী ও তোফায়েল মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9