গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮ নভেম্বর ২০২৫, ০২:৪৪ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত গাজীপুর মহানগর বিএনপির ১৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে তারা পুনরায় দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, এবং সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম ও মো. মনির হোসেন (মাটি মনির)।

এ ছাড়া বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির, বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা, গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার এবং ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার রয়েছেন।

এদের সঙ্গে আরও রয়েছেন ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা আক্তার বীথি, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মাহাফুজুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম।

২০২৩ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ থাকা সত্ত্বেও তারা স্থানীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

সংগঠন পুনর্বিন্যাস ও তৃণমূল শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬