‘জুলাই সনদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছে’

১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৪ AM
আখতার হোসেন

আখতার হোসেন © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছে। তার মতে, সংস্কার প্রক্রিয়া সরকারের ইচ্ছানির্ভরভাবে ভাগ হওয়ায় সনদটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন জানান, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল প্রকাশ্যে গণভোটের বিরোধিতা করছে। অতীতেও তারা গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, “গণভোটের রায় মানতে রাজি নয় যারা, তারা আসলে জনগণের সিদ্ধান্তকে অস্বীকার করছে। জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।”

কৃষকদের অধিকার নিয়ে তিনি বলেন, কিছু দল গণভোটের আলোচনার আড়ালে কৃষকের গুরুত্বপূর্ণ অধিকারকে চাপা দেওয়ার চেষ্টা করছে। তার মতে, গণভোট এবং কৃষকদের অধিকারের বিষয় একে অন্যের পরিপূরক, আলাদা নয়।

এনসিপি সদস্য সচিব অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের উন্নয়নের বয়ানের মধ্যেই কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ঋণের ফাঁদে আটকা পড়েছেন, অথচ নেতারা রাষ্ট্রের অর্থ বিদেশে পাচার করেছেন—এমন অভিযোগও তিনি তোলেন। তিনি আশা প্রকাশ করেন, কৃষি খাতকে টিকিয়ে রেখে নীতিনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রগতি হবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পরও যে সহিংসতা ও সংঘর্ষ চলেছে, তা আমাদের গভীরভাবে হতাশ করেছে।”

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬