তুলির পাশে মির্জা ফখরুল

১৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫০ PM
পোস্টে মির্জা ফখরুলের শেয়ার করা ছবি

পোস্টে মির্জা ফখরুলের শেয়ার করা ছবি © সংগৃহীত

শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার নিয়ে এক কর্মসূচিতে রাজধানী ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম তুলির দেয়া বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। তুলি গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাকে’র সমন্বয়ক।

ইতোমধ্যে তুলি তার নিজের বক্তব্যের ব্যাখ্য দিয়ে ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন। এবার তার পাশে দাঁড়ালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুকে তার ভেরিফাইড পেইজে ছবিসহ ছয় লাইনের একটি পোস্ট করেছেন। মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন-
সানজিদা ইসলাম তুলির মা আর আমার  হাত ।
তুলির ভাই সুমন , ছাত্রদল নেতা, আজো ফেরেনি ।
এমন অনেক সুমন আজও ফেরেনি! 
তুলিদের সংগ্রাম জুলাই এনেছে । আয়নাঘরের মতো সত্য বের হয়ে এসেছে ।
কিন্তু তুলিরা আজও সংগ্রাম করছে । 
তুলিরা, আমাদের আমানত ।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬