ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ‘বাংলা স্টার’ বাসে আগুন

১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৫ AM
বাসে আগুন

বাসে আগুন © ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘বাংলা স্টার’ নামের একটি বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে মহাসড়কে যানজটের মধ্যে হঠাৎ কিছু দুর্বৃত্ত বাসটির পেছনে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কর্ণায়েন বলেন, ‘সময়মতো পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। কেউ হতাহতও হয়নি।’

এ বিষয়ে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, ‘মহাসড়কে দুর্ঘটনার কারণে যান চলাচল ধীরগতির ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। যাত্রীরা নিরাপদে নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬