বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

১২ নভেম্বর ২০২৫, ০৩:২৬ AM
চাঁপাইনবাবগঞ্জ-০১ প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল করেছে বিএনপির একাংশ

চাঁপাইনবাবগঞ্জ-০১ প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল করেছে বিএনপির একাংশ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপির একাংশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সোনামসজিদ ট্রাক টার্মিনাল এলাকায় মিছিল বের করে।

মিছিল চলাকালে আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ৯০ বছর বয়সী শাজাহান মিয়া দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে অবস্থান করেছেন। তবুও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী নেতা সৈয়দ শাহিন শওকতকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়া তৃণমূল নেতাকর্মীদের হতবাক করেছে।

নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রার্থিতা পুনর্বিবেচনার দাবি জানিয়ে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬