‘বিচার বিভাগ, ইসি ও দুদককে আগের মতো রাখতে বড় দলগুলো কাজ করছে’

০৯ নভেম্বর ২০২৫, ০১:১৯ AM
সামান্তা শারমিন

সামান্তা শারমিন © সংগৃহীত

দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন (ইসি) ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আগের অবস্থায় রাখতে বড় রাজনৈতিক দল ও বিভিন্ন স্বার্থান্বেষী মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারীশক্তি আয়োজিত ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা মৌলিক কাঠামো বা গুণগত পরিবর্তনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারিনি। এর মূল বাধা হয়ে আছে স্ট্যাবলিশমেন্ট এবং রাজনৈতিক দলগুলো, কারণ তারা সবাই স্ট্যাবলিশমেন্টের ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না। এখনো আমরা এমন কোনো কাঠামো গড়ে তুলতে পারিনি, যাতে আদালত, নির্বাচন কমিশন ও দুদক স্বাধীনভাবে কাজ করতে পারে। এই পরাধীন প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রাখা স্ট্যাবলিশমেন্ট ও বড় রাজনৈতিক দলগুলোর প্রয়োজন।

বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে এনসিপি নেতা বলেন, এখন তারা বলছে জুলাই সনদ বাস্তবায়নের দরকার নেই, তারা ক্ষমতায় গিয়ে করবে। আবার আমাদের সময়ক্ষেপণের অভিযোগ করছে। প্রশ্ন হলো, তারা কেমন নির্বাচন চায়? আমরা জানি, এখানে নির্বাচনে জয়ী হয় কারা—দুর্নীতিবাজ, খুনি, দালাল, ঋণখেলাপি। এদের দিয়েই চলছে বর্তমান রাজনৈতিক দলগুলো।

গণপরিষদ নির্বাচনকে বাংলাদেশের একমাত্র উত্তরণের পথ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ঐকমত্যে পৌঁছালেও আলী রিয়াজকে লিখতে দেওয়া হয়নি। ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি করা হয়েছে, এলাকাতেও একইভাবে গুন্ডামি-মাস্তানি চলছে। তারা মনে করে মাস্তানি করে ভোট সংগ্রহ করা যাবে। কিন্তু আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ, বিশেষ করে ৬০ শতাংশ তরুণ, তাদের ভোটের শক্তি দিয়ে গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা ব্যাহত হতে দেবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক, লেখক ও প্রকৌশলী মারদিয়া মমতাজ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আখতার, আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাকিয়া শিশির, সাংবাদিক জুম্মাতুল বিদা, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, অ্যাডভোকেট হুমায়রা নূর ও টেলিভিশন উপস্থাপক কাজী জেসিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9