চব্বিশের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

  • বিএনপি’র সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।
০৯ নভেম্বর ২০২৫, ১২:৩২ AM
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ © সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন।

শনিবার রাতে (০৮ নভেম্বর) সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাকে এই কথা জানান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষনাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্ত’র বাবা মোঃ জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মোঃ ফারহান জামিল।

এসময় উপস্থিত ছিলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬