আমির হামজার নির্বাচনী পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৬ PM
ছিঁড়ে ফেলা পোস্টার

ছিঁড়ে ফেলা পোস্টার © সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজার নির্বাচনী পোস্টার ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে। শনিবার (৮ নভেম্বর) সামাজিক মাধ্যমে ছেঁড়া পোস্টারের ছবি পোস্ট করেন আমির হামজা।

পোস্টে তিনি লেখেন, ‘জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও হানাহানি কাম্য নয়। আমি অনুরোধ জানাবো! আমরা রাজনৈতিক প্রতিহিংসা মূলক কাজগুলো পরিহার করি। ভালো কাজের মাধ্যমে প্রতিযোগিতা করে নির্বাচিত হওয়ার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘এসব প্রতিহিংসামূলক কর্মকান্ড কোনো দলের কর্মীরাই যেনো না করে এমন নির্দেশনা এমপি প্রার্থীদের দেওয়া উচিত বলেই মনে করি। আমরা যেই নির্বাচিত হই না কেনো পরস্পর ভালো সম্পর্কের ভিত্তিতেই কুষ্টিয়াকে একটি উন্নত শহর হিসাবে গড়ে তুলবো এই প্রত্যাশা আমি রাখি।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬