অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার পরিবেশ তৈরি করছে: মির্জা ফখরুল

০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে—বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিকেল ৪টায় নয়াপল্টন থেকে শুরু হওয়া র‌্যালি কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর ঘুরে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে। র‌্যালিপূর্ব সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের দুর্ভাগ্য—যে অন্তর্বর্তী সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এখন এমন অবস্থা তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু রাজনৈতিক দল গণভোটের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল এখন জোট গঠন করে চাপ দিচ্ছে যেন নির্বাচনের আগেই গণভোট হয়। প্রশ্ন হচ্ছে—নির্বাচনের আগে গণভোট কেন? আমরা গণভোটের বিরোধী নই, তবে সেটি নির্বাচনের দিনেই হতে হবে। কারণ দুই দফা ভোট আয়োজন করতে গেলে বিপুল অর্থ ব্যয় হবে।’

র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9