কোন আসনে নির্বাচন করবেন আন্দালিব পার্থ, প্রতীক কী?

০৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ AM
আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-বিএনপি জোটের মনোনয়ন না পেলেও ভোলা-১ (সদর) আসনে নিজের দলীয় প্রতীক গরুর গাড়ি ব্যবহার করে নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা নতুন বাজার জেলা অফিসের সামনে থেকে গরুর গাড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারে নামেন পার্থ। এ সময় দলের স্থানীয় নেতারা তাদের সমর্থন প্রকাশ করেন।

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল আকারে জেলা কার্যালয়ের সামনে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, “আপনারা কেউ ভেঙে পড়বেন না। এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি নিয়ে নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।”

এ সময় সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মনোনয়নকে কেন্দ্র করে গত ১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভোলা সদর উপজেলা কমিটির সব কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। পরে ৩ নভেম্বর ভোলা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। এ মনোনয়ন ঘিরে বিজেপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9