মনোনয়ন পেয়ে ভাইয়ের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

০৪ নভেম্বর ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ১০:০৭ AM
মনোনয়ন পেয়ে ভাইয়ের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

মনোনয়ন পেয়ে ভাইয়ের সমর্থকদের ওপর হামলার অভিযোগ © সংগৃহীত

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে সাবেক ক্রীড়ামন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল মনোনয়ন পেয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনয়ন ঘোষণা হলে পুতুলের ভাই ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, মনোনয়ন ঘোষণার পর রাতেই পুতুলের সমর্থকদের হাতে হামলার শিকার হন ডা. রাজনের অনুসারীরা। হামলায় একজন আহত হন। আহত জিল্লুর রহমান জানান, তিনি ছাত্রদলের কর্মী এবং দীর্ঘদিন ধরে রাজন ভাইয়ের সাথে রাজনীতি করে আসছেন। তার দোকানে অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছে।

হামলার প্রতিবাদে রাজনের সমর্থকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন, যা কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আগুন জ্বালানোর কারণে সাময়িক যান চলাচল বন্ধ ছিল, পরে পুলিশ আগুন নিভিয়ে সড়ক স্বাভাবিক করে।

অপরদিকে, ডা. ইয়াসির আরশাদ রাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9