জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

০৩ নভেম্বর ২০২৫, ০৫:৩১ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে। পরে অন্যান্য আসনের প্রার্থী তালিকা ধাপে ধাপে ঘোষণা করা হবে।

রবিবার (০২ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বিএনপি। এরপর ধাপে ধাপে অন্যান্য আসনের প্রার্থী ঘোষণা করা হবে। এই লক্ষ্যে সম্প্রতি দেশের তিনশ’ আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের শীর্ষ নেতারা। এসময় প্রায় দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তাদেরকে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে দলের নীতিনির্ধারকরা জানান।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9