বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

০১ নভেম্বর ২০২৫, ০২:১৪ PM
সংঘর্ষের সময়ে

সংঘর্ষের সময়ে © সংগৃহীত

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার নতুন বাজার বিজেপি জেলা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ১১টায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটি মিছিল বের করে। মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ে সমাবেশ করে। এ সময় ওই এলাকায় একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে কয়েকটি গাড়ি।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬