তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারার ওপর লেখা বই নিয়ে অক্সফোর্ডে আলোচনা

২৫ অক্টোবর ২০২৫, ০২:১৭ PM
‘Tarique Rahman: Politics and Policies in Contemporary Bangladesh’–এর ওপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায়

‘Tarique Rahman: Politics and Policies in Contemporary Bangladesh’–এর ওপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় © সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা ও নীতি কৌশল নিয়ে প্রকাশিত বই ‘Tarique Rahman: Politics and Policies in Contemporary Bangladesh’–এর ওপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সিটার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে অক্সফোর্ড বাংলা সোসাইটি। এতে অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. শহিদুল আলম এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডলসেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ।

বক্তারা বলেন, বইটিতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ড. শহিদুল আলম বলেন, তারেক রহমান জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্যার পিটার হিপ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য ও কূটনৈতিক প্রজ্ঞা অপরিহার্য।

শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে নতুন দিকনির্দেশনা দেবে।

মূল প্রবন্ধে ড. মানজিদা আহমেদ বলেন, তারেক রহমানের সংস্কারমুখী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগানিয়া। নির্বাসিত অবস্থায় থেকেও তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং দেশের অর্থনীতি ও টেকসই উন্নয়নে অত্যন্ত সচেতন।

তিনি আরও বলেন, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়, স্বাধীনতা ও অগ্রগতিনির্ভর এক রেইনবো ন্যাশন গড়তে চান। তার ৩১ দফা সংস্কার পরিকল্পনা একটি নতুন, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশের রূপরেখা।

ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ড. মানজিদা বলেন, বাংলাদেশকে অ্যামাজন ও ইবে’র মতো বৈশ্বিক ই-কমার্স হাব হিসেবে গড়ে তোলাই তারেক রহমানের লক্ষ্য।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি ও শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান।

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950