আনোয়ারায় এনসিপির ৩৯ সদস্যের কমিটি, প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ

২৪ অক্টোবর ২০২৫, ০২:৫০ PM
প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ

প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদকে প্রধান সমন্বয়কারী করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন মাস বা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি দলীয় কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডালিয়া বড়ুয়া, জাফরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দীন, মোহাম্মদ হানিফ, ওসমান গণি, দেলোয়ার হোসেন, অ্যাড. আসাদুল আলম ছালেক, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, সাকিবুল হাসান চৌধুরী, মোহাম্মদ আহসান, শাফি আউয়াল, আশরাফ উদ্দীন রবিন, মোহাম্মদ দিদারুল আলম ও কাজী জাবের ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন মুন্নী বড়ুয়া, প্রিয়া বড়ুয়া, ফয়সাল আহমেদ হৃদয়, নাঈম উদ্দীন তুষার, বিজয় দেব নয়ন, মোহাম্মদ মহিউদ্দিন, শহীদুল মোস্তফা, মোহাম্মদ সরওয়ার আলম ফয়সাল, মাওলানা মিনহাজুল ইসলাম, মুরশিদুল আলম, ইয়াছিন ফরহাদ সাকিব, এহসানুল হক, মো. রাশেদুল আলম, মোহাম্মদ ইয়াছিন, মোরশেদুল আলম, মুহাম্মদুল হাসান, মো. মাসুদুল করিম, মোহাম্মদ জাকারিয়া, আব্দুল করিম রিমন, শাহেদুল ইসলাম শাহেদ, পলাশ চক্রবর্তী ও ফজলুল রাব্বি রিফাত।

প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটেছে, মানুষ ফিরে পেয়েছে তাদের মত প্রকাশের অধিকার। এখন আমাদের দায়িত্ব — কেউ যেন আর জনগণের ভোটাধিকার ও মানবাধিকার হরণ করতে না পারে। জাতীয় নাগরিক পার্টি সে লক্ষ্যেই কাজ করছে। আনোয়ারা উপজেলাকে আমরা একটি শক্তিশালী ও সংগঠিত রাজনৈতিক ঘাঁটিতে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ এনসিপিকে আগামী দিনে জনগণের আস্থার দল হিসেবে প্রতিষ্ঠিত করব।‘

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9