ইসিকে প্রস্তাব বিএনপির

স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি নির্বাচন স্থগিত করতে হবে

২৩ অক্টোবর ২০২৫, ১১:০৩ PM
ইসিতে নির্বাচন কমিশন বিষয়ক কমিটির সদস্যরা

ইসিতে নির্বাচন কমিশন বিষয়ক কমিটির সদস্যরা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি নির্বাচন সংক্রান্ত নির্দেশনা স্থগিত করতে হবে বলে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কয়েকটি দফার এক প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে দিয়েছে বিএনপির তিন সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল। 

প্রতিনিধদলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। প্রতিনিধিদলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া। এ তিনজন বিএনপির নির্বাচন কমিশন বিষয়ক কমিটির সদস্য।

দলটি ইসিতে লিখিত প্রস্তাবে জানায়, চব্বিশের জুলাইয়ে এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি গঠিত হয়েছে। হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে তড়িঘড়ি করে ১ নভেম্বরের মধ্যে নতুন করে নির্বাচন সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়।

লিখিত প্রস্তাবে তারা আরও জানান, এই কার্যক্রমের ফলে সারাদেশে শিক্ষক/শিক্ষিকাদের বার্ষিক পরীক্ষার একাডেমিক কার্যক্রম, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম, ভোটকেন্দ্রের নির্বাচনের প্রাক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বৃহৎ কার্যক্রমে শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক/অভিভাবিকা তথা ভোটারদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি নির্বাচন সংক্রান্ত নির্দেশনা স্থগিত করতে হবে।

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9