নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপ নিতে হবে: মির্জা ফখরুল

২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই নির্বাচনকে সকলের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারে রূপ নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংকালে বিএনপি মহাসচিব দলীয় এই দাবির কথা জানান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম আমাদের কতগুলো কাজ রয়েছে, রাজনৈতিক কনসার্নের বিষয়ে কথা বলার জন্য। বিশেষ করে কথা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সকলের কাছে গ্রহণযোগ্য, অর্থবহ ও নিরপেক্ষ করতে এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন সেটা হল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। সেজন্য প্রথমেই যেটা প্রয়োজন হবে, সেটা হলো সরকারের প্রশাসন যে নিরপেক্ষ সে ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সচিবালয় ও জেলা প্রশাসনে ঘাপটি মেরে ফ্যাসিস্টের দোসরা লুকিয়ে আছে, সেই দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। 

তিনি বলেন, পুলিশের নিয়োগের ক্ষেত্রে সরকারকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে। বিচারবিভাগে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ দেয়ার দাবি আমরা প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছি। সরকারের মধ্যে কোন দলীয় লোক থাকলে তাকেও অপসারণের জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিএনপি মহাসচিব দলের তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ। এর আগে সকালে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা বিএনপি মহাসচিবকে সাক্ষাতের সময় দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ৬টার কয়েক মিনিট আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিনিধি দল নিয়ে যমুনায় আসেন।

জেনে নিন সেরা ৭ দেশ সম্পর্কে
  • ১৪ জুলাই ২০২৬
আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল …
  • ১৪ জুলাই ২০২৬
‘ফার্মের মুরগীদের’ বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীকে অতিকথন বন্ধ করার আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের
  • ১৪ জুলাই ২০২৬
বাংলাদেশে প্রতি ১৩ জনে ১ জন নারীর অকালে মেনোপজ: আইসিডিডিআর,…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহী কলেজে অবৈধভাবে সিট দখল, জানতে চাওয়ায় শিক্ষার্থীকে ম…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence