শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীরা না দাঁড়ানোয় হতাশ নুর

২০ অক্টোবর ২০২৫, ১০:৫৫ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে নুর

কেন্দ্রীয় শহীদ মিনারে নুর © সংগৃহীত

বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাশে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা না দাঁড়ানোয় হতাশা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা ও সংহতি জানিয়ে বক্ততৃায় এ হতাশা প্রকাশ করেন তিনি।

নুর বলেন, শিক্ষকদের আন্দোলনে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন না, তা নিয়ে আমি হতাশ। শিক্ষকরা আমাদের গুরু, জাতির মেরুদণ্ড গড়ার কারিগর, অথচ তাদের এমন কঠিন সময়ে শিক্ষার্থীরা পাশে নেই– এটা বেদনাদায়ক।

শিক্ষকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, শিক্ষকদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা হওয়া উচিত এবং তাদেরকে প্রথম শ্রেণিতে উন্নীত করা দরকার। শিক্ষকদের দাবিগুলো যদি অযৌক্তিক হতো, তাহলে কেউ একাত্মতা ও সংহতি জানাতো না।

নুর বলেন, এই সরকার তো পাঁচ বছর ক্ষমতায় থাকবে না, তাহলে কেন শিক্ষকদের এই ন্যায্য দাবি মানছে না? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে কিনা, এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি।

শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি আশ্বাস দেন— শিক্ষকরা যদি চান, তাহলে কাল থেকেই দলটির নেতাকর্মীদের নিয়ে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950