যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে: সালাহউদ্দিন

১৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমদ © টিডিসি ফটো

বিএনপির  স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন বিএনপির এ নেতা।

শনিবার বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, দাবি পূরণ হওয়ার পরও ‘জুলাই যোদ্ধা’ নাম নিয়ে গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা হয়েছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে। তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার। জুলাই যোদ্ধা নাম দিয়ে, নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য, পারলে বানচাল করার জন্য চেষ্টা করেছে।

সালাহউদ্দিন দাবি করেন, তার বক্তব্যকে অপব্যাখ্যা করে ‘জুলাই যোদ্ধাদের’  আওয়ামীলীগের ‘দোসর’ বলার দায় তার ওপর চাপানো হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, রাজনৈতিক দল করেছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আমার বক্তব্যকে অপব্যবহার করা হয়েছে। জুলাই যোদ্ধারা কেন নিজেদের কাঁধে ওই ঘটনার দায় নিচ্ছে? বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে অপতত্ত্ব ছড়ানোর, একটা অপব্যাখ্যা ছড়ানোর একটা বিশাল টেন্ডেন্সি দেখি অনেকের মধ্যে। আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কোনো একটা বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমি এখানেই এই সুযোগটা নিয়ে এটা একটু বলে দেই।

সালাউদ্দিন বলেন, গতকালকে সংগঠিত জাতীয় সংসদের বিশৃঙ্খলা যেগুলো হয়েছে, সেটার সাথে জড়িয়ে আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায়দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। আমি স্পষ্টতই বলেছি, সকালে আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে বলেছি, আমি বিশ্বাস করি জুলাই গণ–অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট কোনো সংগঠন এবং কোনো ব্যক্তি এ রকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না, থাকতে পারে না।

‘জুলাই যোদ্ধা’দের একটি সংগঠন থেকে গতকাল সকালে তার সঙ্গে যোগাযোগ করেছিল জানিয়ে সালাহউদ্দিন আহমদ  বলেন, তার ভিত্তিতে জুলাই সনদের অঙ্গীকারনামার পাঁচ নম্বর দফায় পরিবর্তন আনা হয়।

বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৫ জুলাই ২০২৬
ঢাকার সব পার্ক ও খেলার মাঠ হবে দখলমুক্ত ও আধুনিক: সংসদে প্র…
  • ১৫ জুলাই ২০২৬
৬ মাসে ৮৩০ সহিংসতা: ৮১% বিএনপি সংশ্লিষ্ট, জামায়াত ৩৪%, সাংব…
  • ১৫ জুলাই ২০২৬
স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনার দুই উগ্র সমর্থক গোষ্ঠীর সংঘর…
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence