হেফাজত আমীর বাবুনগরীর সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের সাক্ষাৎ

১৮ অক্টোবর ২০২৫, ০২:২৫ PM
হেফাজতে ইসলাম আমিরের সঙ্গে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

হেফাজতে ইসলাম আমিরের সঙ্গে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া বিনিময় করেছেন।

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরের মহাসমাবেশ এবং ২০২১ সালের মার্চ মাসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। চেক বিতরণ অনুষ্ঠান শেষে মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া প্রার্থনা করেন।

ফেসবুকের এডমিন পোস্ট হিসেবে বলা হয়, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরন অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের সম্মানিত আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬