বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫২ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © টিডিসি

ছেলে সন্তানের বাবা হয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার হাসনাতের এক ঘনিষ্ঠজন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের বাবা হয়েছেন হাসনাত। বর্তমানে সন্তানের মা ও সদ্যজাত সন্তান উভয়ই সুস্থ রয়েছেন।

এর আগে গত বছরের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। ঘরোয়া আয়োজনে ওই বিয়ে সম্পন্ন হয়। হাসনাত এবং তাঁর স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

বিষয়টি ফেসবুকে জানিয়ে হাসনাতের সতীর্থ সারজিস আলম লিখেন, ‘আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।’

তথ্যমতে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আবদুল্লাহ। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শুরু থেকেই নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত। পরে আন্দোলন পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে বক্তব্য–বিবৃতি দিয়ে ব্যাপক পরিচিতি পান।

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬
কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬