একসঙ্গে ছাত্রদলের দুই নেতার মৃত্যুতে শোকের মাতম

১৪ অক্টোবর ২০২৫, ০৫:৩০ PM
নিহত ছাত্রদল নেতা আহমেদ রোমান ও মুজিবুল হক দুর্জয়

নিহত ছাত্রদল নেতা আহমেদ রোমান ও মুজিবুল হক দুর্জয় © টিডিসি সম্পাদিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকের চাপায় মাদারীপুর জেলার শিবচর পৌরসভা ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও মুজিবুল হক দুর্জয়  (৩২)। তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

দুই ছাত্রদল নেতার মৃত্যুর খবরে শিবচরের দুটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, শিবচর উপজেলা ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দুর্জয় গতকাল সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্যে ঢাকা যান। মোটরসাইকেল মেরামত শেষে তারা শিবচর ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এলে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়। নিহত রোমান উপজেলার মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে ও দুর্জয় পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেন, নিহত দুই যুবক তার বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নিহত রোমানের জানাজা শেষে তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে দাফন করা হয়েছে এবং মুজিবুল হক দুর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9