সারজিস আলম

ভারতীয় আধিপত্যের বাইরের দলের সঙ্গে জোটের চিন্তা করছে এনসিপি

১৪ অক্টোবর ২০২৫, ০৫:১৪ AM
এনসিপির সাংগঠনির সভায় বক্তব্য দিচ্ছেন সারজিস আলম

এনসিপির সাংগঠনির সভায় বক্তব্য দিচ্ছেন সারজিস আলম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করছে, যারা ভারতীয় আধিপত্যের বাইরে থাকবে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

সারজিস আলম বলেন, এনসিপির শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। তাই আমরা শাপলা প্রতীকেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। এনসিপি যেকোনো জোটে যেতে পারে, তবে নিজের প্রতীকে নির্বাচন করবে।

তিনি বলেন, এনসিপি উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতির পক্ষে, কিন্তু নিম্নকক্ষে নয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমরা দেখতে চাই উচ্চকক্ষে পিআর পদ্ধতি কতটা কার্যকর হয় এবং দেশ এ থেকে কতটা উপকৃত হতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ট্যাগ: এনসিপি
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9