সরকার গঠনে বিএনপির সম্ভাবনা ৪০ শতাংশ,  জামায়াত-আওয়ামী লীগ-এনসিপি কত

১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫০ PM
 বিএনপি, জামায়াত , এনসিপি ও আওয়ামী লীগের লোগো

বিএনপি, জামায়াত , এনসিপি ও আওয়ামী লীগের লোগো © টিডিসি সম্পাদিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা বলে মনে করেন ৪০ শতাংশ ভোটার। সম্প্রতি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং এর এক জরিপের দ্বিতীয় দফার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন। গত ২-১৫ সেপ্টেম্বর জরিপটি পরিচালনা করা হয়। 

 সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে অনুষ্ঠিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোল টেবিল আলোচনায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। 

জরিপে দেখা গেছে, ৪০শতাংশ ভোটার মনে করছেন, আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। ২৩.৩ শতাংশ ভোটার মনে করেন, আগামী সরকার গঠনের জন্য দলটি যোগ্য। আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন ১২.১ শতাংশ।  এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) পেয়েছে ৩.৮ শতাংশ সমর্থন এবং অন্যান্য দলের জন্য রয়েছে ৫ শতাংশ সমর্থন। 

এর আগে মার্চ মাসের জরিপে দেখা যায়, বিএনপির প্রতি  সমর্থন ছিল ২৯.৩ শতাংশ ভোটারের। জামায়াতকে সমর্থন দিয়েছিল ১৭.৫ শতাংশ ভোটার। আওয়ামী লীগ ও এনসিপির প্রতি সমর্থন ছিল যথাক্রমে ৬.৩ ও ৩.৯ শতাংশ ভোটারের।   

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9