রেড ক্রিসেন্টে মব, এনসিপি নেতাকে অব্যাহতি

১২ অক্টোবর ২০২৫, ০৮:০৩ PM
মুনতাসির মাহমুদ ও  এনসিপি লোগো

মুনতাসির মাহমুদ ও এনসিপি লোগো © টিডিসি সম্পাদিত

রেড ক্রিসেন্ট সোসাইটিতে মব সৃষ্টি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেওয়া হয়েছে ওই নেতাকে।

আজ রবিবার (১২ অক্টোবর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়েছে। 

নোটিশে বলা হয়েছে, সংগঠক মুনতাসির মাহমুদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্দ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ আজ হতে কার্যকর হবে।

আরও বলা হয়েছে, একইসাথে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা অনুরোধ করা হলো।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950