একাত্তরে যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছি: মির্জা ফখরুল

১২ অক্টোবর ২০২৫, ০২:২৮ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু সংখ্যক মানুষ একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের মাথায় রাখতে হবে একাত্তরের যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হতে পেরেছিলাম বলেই নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করতে পারছি।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ডিআরইউ মিলনায়তনে এক 'স্মরণসভা'য় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। ডেমোক্র্যাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু দল ও লোক বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। হঠাৎ করে তারা পিআর পদ্ধতি নিয়ে এসেছেন। যে পদ্ধতির বিষয়ে জনগণ বোঝে না, সেই পদ্ধতি নিয়ে তারা আন্দোলন করছে। এর কারণ হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করা।

তিনি বলেন, পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেয়া কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করে না, করবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আমরা সরকারের এই কমিটমেন্টের বাস্তবায়ন দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।

ফখরুল বলেন, পিআর পদ্ধতি সংস্কার কমিশন থেকে নয় বরং কয়েকটি রাজনৈতিক দলের দাবি থেকে এসেছে। এই পিআর পদ্ধতি জনগণ চায় না, জনগণ চায় সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা গত ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই।
‘প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে’- এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস এ দেশের মানুষ কখনো ভুল করেন না। তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়। নির্বাচন ঘিরে সামনে কঠিন পরীক্ষা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো কিছু বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানান তিনি।

সংস্কার কার্যক্রমের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় সংস্কারের পক্ষে ছিল। অতীতে দেশে যা কিছু সংস্কার হয়েছে, তা বিএনপির হাত দিয়েই হয়েছে। এখনো কেউ কেউ প্রচার করছে যে আমরা সংস্কার চাই না, এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফসল।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। কারণ জনগণ এখনই নির্বাচন চায়। আমরা চেষ্টা করছি নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগটি যেন হারিয়ে না যায়।

আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9