মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

১২ অক্টোবর ২০২৫, ১০:৪২ AM
বিএনপি-জামায়াত সংঘর্ষে আহতরা

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহতরা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিএনপি ও জামায়াত সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 ‎স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি ঝগড়া মীমাংসার লক্ষ্যে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সে মসজিদের সামনে আসর নামাজের পর বৈঠকের কথা ছিল। জামায়াতপন্থী এক পক্ষের অভিযোগ, বৈঠকের পূর্বে বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে অতর্কিত তাদের ওপর হামলা চালানো হয়। এতে হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার জাহিদ এবং জামায়াত কর্মী মাষ্টার জহির গুরুতরভাবে আহত হন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের মস্তাননগর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎‎অপরদিকে, অভিযুক্ত হুমায়ূন পাল্টা অভিযোগ করে বলেন তাদের উপর আগে হামলা করে। এতে তাদের ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ ও তিনি নিজে আহত হন।

‎তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে শিবিরের জাহেদ এলাকায় বিভিন্ন ভাবে বিএনপি নেতা কর্মীদের হেনস্তা করে আসছে। যেকোনো বিষয়ে সে কর্তৃত্ব খাটায়। কিছুদিন আগে তার নির্যাতনের শিকার হয়ে তার স্ত্রীর করা মামলায় জেল খেটে আসে। সংগঠনের দোহাই দিয়ে এলাকায় সকল বিষয়ে প্রভাব খাটায়।

 ‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পুলিশের টিম ‎ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

 

 

 

 

 

 

 

আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9