জাতীয় নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষনা গণতন্ত্র মঞ্চের

১০ অক্টোবর ২০২৫, ০১:০০ PM
লোগো

লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থী ঘোষনা করেছে দীর্ঘদিন ধরে পতিত হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির যুগপৎ আন্দোলন জোট গণতন্ত্র মঞ্চ।  শুক্রবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের প্রাথমিক প্রার্থী তালিকার প্রথম ভাগ প্রকাশ করা হয়। এসময় ঘোষনা করা হয় মোট ১২০ টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম।  মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে পর্যায়ক্রমে বাকী আসনের তালিকাও প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। স্বাগত বক্তব্যে তিনি জানান, মঞ্চের ৬ দলের এ পর্যন্ত ৪০০ এর অধিক প্রার্থীর আবেদন জমা পড়েছে। আরও অনেকে আগ্রহ জানিয়েছেন। প্রার্থীতা বাছাই ও সমন্বয় কমিটি আবেদনগুলো পর্যালোচনা ও সমন্বয়ের কাজ করছেন। একই আসনে একাধিক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ধারাবাহিকভাবে দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সমন্বয় কাজ চলমান বলে জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে হাসনাত কাইয়ুম বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জুলাই সনদের টেকসই বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ এই নির্বাচন।

গণতন্ত্র মঞ্চ এর আগে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছিল। এর পাশাপাশি মঞ্চ সম্প্রসারণের আলাপ চলমান রয়েছে। এমনকি অন্য কোন জোটের সঙ্গে ঐক্য বা নির্বাচনী সমঝোতার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে জনগণের মালিকানা ও জনগণের কাছে জবাবদিহিতার রাষ্ট্র কাঠামো গড়তে যারা সর্বোচ্চ সচেতন হবেন, তাদের সাথেই গণতন্ত্র মঞ্চের ঐক্য হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান; জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী; নাগরিক ঐক্যের সভাপতিমন্ডলীর সদস্য মোফাখখাইরুল ইসলাম নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার; গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানি জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট  মোহাম্মদ আলী; বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া প্রমুখ।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9