নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ PM
আত্মপ্রকাশ অনুষ্ঠান

আত্মপ্রকাশ অনুষ্ঠান © সংগৃহীত

‘পিপলস পাওয়ার পার্টি’ নামে আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। জুলাই বিপ্লবের স্বপ্ন এবং সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, সে স্বপ্ন এবং সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে কয়েকজন মিলে শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এই নতুন দলের ঘোষণা দেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, এক মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। দলটির মুখপাত্র ফয়সাল আহমদ বলেন, দলে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি রয়েছে। তবে দিতে পারেনি উপদেষ্টাদের সেই নামের তালিকা। 

পিপল পাওয়ার পার্টি নামের এই দলের স্লোগান ঠিক করা হয়েছে সার্বভৌমত্ব, আগ্রাসন প্রতিরোধ ও উন্নয়ন। জানা যায় দলের ১১ উপদেষ্টার বেশির ভাগই গত বছর আত্মপ্রকাশ করা ‘আম জনতা পার্টি’র সদস্য ছিল।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত, কঠোর অবস্থানে প্রশাসন

ওই দল ছেড়ে আসার বিষয়ে তারা বলেন, সেই আমজনতার দলের সঙ্গে এখন আর তাদের সম্পর্ক নেই। তাই তারা নতুন করে দল খুলেছেন। আগামী নির্বাচন নিয়েও দলটির কোনো পরিকল্পনা নেই বলে তারা জানান।

এক প্রশ্নের জবাবে দলটির মুখপাত্র ফয়সাল আহমদ বলেন, আমরা মনে করেছি সবাই (রাজনৈতিক দলগুলো) তাদের আদর্শের জায়গা থেকে সরে গেছে। এ জন্য আমরা যারা আছি, আমরা চেষ্টা করছি দেশের জন্য কিছু করার। আমাদের এই দলের আত্মপ্রকাশ নির্বাচনকেন্দ্রিক নয়। জুলাই বিপ্লবের স্বপ্ন এবং সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, এই রকমের একটা শঙ্কা থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬