নিবন্ধন পাচ্ছে এনসিপি, জাতীয় লীগসহ ৬ দল

২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ PM
নিবন্ধন পাচ্ছে এনসিপি জাতীয় লীগসহ ৬ দল

নিবন্ধন পাচ্ছে এনসিপি জাতীয় লীগসহ ৬ দল © সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কমিশনের স্বাক্ষর শেষে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইসির একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধনের সুপারিশ করে ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম শেষ হয়ে রোববার নথিতে স্বাক্ষর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল উপস্থাপন করা হবে। কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বা বিয়োজন করতে পারবে।

মোট ২২টি দলের মধ্যে ছয়টিকে নিবন্ধনের জন্য মনোনীত করা হয়েছে। আরও ১০টি দলের বিষয়ে পুনতদন্ত হবে এবং বাকি ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। পুনতদন্তের মধ্যে ৯টির বিষয়ে মাঠ পর্যায়ে পুনঃযাচাই হবে এবং একটি দলের তদন্তের দায়িত্ব দেওয়া হবে কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে।

এর আগে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে প্রথম ধাপে কেউ শর্ত পূরণ না করায় ইসি সময় দিয়েছিল ঘাটতি পূরণের জন্য। পরবর্তীতে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত মাত্র ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত করা হয়। এই ২২টি দলের মধ্যে থেকেই ছয়টি দল নিবন্ধনের জন্য মনোনীত হয়েছে।

আইন অনুযায়ী, কোনো দলকে নিবন্ধন পেতে হলে একটি কেন্দ্রীয় কমিটি, কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলায় জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। পাশাপাশি পূর্ববর্তী নির্বাচনে সংসদ সদস্য থাকা বা মোট ভোটের পাঁচ শতাংশ অর্জন করার শর্তও রয়েছে।

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১। নতুন ছয়টি দল নিবন্ধন পেলে মোট নিবন্ধিত দল দাঁড়াবে ৫৭টি। উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করেছিল ইসি।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9