পিআর পদ্ধতিতে নির্বাচন: ইউ পার্লামেন্টের প্রতিনিধিদলকে জানাল জামায়াত

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ AM
ইউ প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক

ইউ প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক © সংগৃহীত

জামায়াতে ইসলামী সোমবার বিকেলে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সাথে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে দেশের নির্বাচনব্যবস্থায় প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির গুরুত্ব তুলে ধরেছে। দলের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউ পার্লামেন্টের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ডা. তাহের বলেন, ‘আমরা চাই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তা বাস্তবায়ন এখন সময়ের দাবি।’

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ৫৪ বছরের প্রচলিত পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি। পিআর পদ্ধতিতে একক প্রার্থী থাকবে না, কেন্দ্র দখলের প্রবণতা কমবে, আর টাকার খেলা হ্রাস পাবে। অন্তত একবার পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন করা উচিত। 

তাহের বলছেন, ‘আমরা নির্বাচনে যাব না’—এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং পিআর পদ্ধতির দাবিই জামায়াতের মূল অবস্থান। তিনি বললেন, ‘আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা আশা করছি, আমাদের যুক্তি মানবে এবং সেই ভিত্তিতেই আমরা নির্বাচনে যাব।’

জামায়াতের পক্ষ থেকে ইউরোপীয় প্রতিনিধিদলকে আরও জানানো হয়েছে, এনসিসিসহ (ন্যাশনাল কনসেনসাস কমিটি) ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতির দাবি জামায়াতের। 

 

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9