ঢাবি ছাত্রদলের সভাপতি ‘দিল্লির দালাল’, বেয়াদবি ছুটায় দেব: জামায়াত নেতার হুঁশিয়ারি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ও তার ফেসবুক পোস্ট

জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ও তার ফেসবুক পোস্ট © সংগৃহীত

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসকে ‘র’ আর দিল্লির দালাল বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মেজবাহ উদ্দিন সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশ শুরার সদস্য। তাঁর গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে।

ফেসবুক পোস্টে মেজবাহ উদ্দিন সাঈদ লেখেন, ‘ঢাবি ছাত্রদলের সভাপতির এত বড় স্পর্ধা হয় কী করে, ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে। বেয়াদবি কিন্তু ছুটায় দেব। ‘র’ আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’

তাঁর পোস্টের পরেই ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সাবেক এমপি নিজাম হাজারীর সঙ্গে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদের একটি ছবি শেয়ার করে তাঁকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করেন।

উল্লেখ্য, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ২০২৪ সালের ১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন।

 

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬